জাতীয়

সন্ত্রাস নির্মূলে বাংলাদেশের প্রশংসা করলেন নওয়াজ শরীফ

নওয়াজ শরীফ- শেখ হাসিনা
নওয়াজ শরীফ- শেখ হাসিনা

সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশের সফলতার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

গতকাল বিকেলে নেপালের কাঠমান্ডুর হোটেল সোয়ালটিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় এ প্রশংসা করেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সৌর বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের সফলতার কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। এ সময় নওয়াজ শরীফ বাংলাদেশের সফলতা সম্পর্কে জানতে একটি প্রতিনিধিদল পাঠাতে আগ্রহ প্রকাশ করেন।

এদিকে পৃথক এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেপালের প্রধানমন্ত্রী সুশিল কৈরালা যৌথ প্রাকৃতিক সংকট ব্যবস্থাপনার মাধ্যমে সার্ক সদস্য দেশসমূহের সম্মিলিত সমৃদ্ধি নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে বলেন, দুই নেতা বৈঠকে দ্বিপক্ষীয় যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।

শেখ হাসিনা নেপালের জলবিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে সে দেশ থেকে বিদ্যুৎ আমদানির আগ্রহ ব্যক্ত করেন। এ ছাড়া তিনি নেপালে বাংলাদেশের ওষুধ, সিরামিক, তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, শাকসবজি ও অন্যান্য পণ্য রফতানির আগ্রহ প্রকাশ করেন।

অপরদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ড. আশরাফ ঘানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের ব্যাপক সাফল্যের প্রশংসা করেন।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা হোটেলে এক সাক্ষাৎকালে আফগান প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

আফগান প্রেসিডেন্ট ঘানি প্রধানমন্ত্রীকে বলেন যে, আফগানিস্তানের মানুষ এখনও মনে করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দক্ষিণ এশীয় অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক। সুত্র: বাসস

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ