জাতীয়

শহীদ ডাক্তার মিলন দিবস আজ

মিলন
মিলন

শহীদ ডাক্তার মিলন দিবস আজ। ৯০ এর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চলাকালে গুপ্তঘাতকের গুলিতে মারা যান ডাক্তার শামসুল আলম খান মিলন।

তিনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্মসম্পাদক ছিলেন। জেনারেল এরশাদের সামরিক স্বৈরসরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গুপ্ত ঘাতকের বুলেটে নিহত হন ডা. মিলন। তার মৃত্যুর মধ্য দিয়েই বেগবান হয় স্বৈরাচারবিরোধী গণআন্দোলন; পদত্যাগে বাধ্য হন জেনারেল এরশাদ।

বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, সামরিক স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি বলেন, দেশের গণতন্ত্রকে ধ্বংসের জন্য কয়েকটি রাজনৈতিক দলের অপচেষ্টা অব্যাহত রয়েছে। এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে সরকার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ