গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।
এরইমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে তিন চিল্লা সম্পাদনকারী তাবলিগ জামাতের কর্মীরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। জুমার নামাজের মূল বয়ান শুরু হবে। তাবলিগ জামাতের আলেমরা গুরত্বপূর্ণ বয়ান দিবেন।
২ ডিসেম্বর বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে জোড় ইজতেমা শেষ হবে। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: