বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার কুমিল্লায় যাচ্ছেন। সেখানে ঐতিহাসিক টাউন হল মাঠে স্থানীয় বিশ দলীয় জোটের জনসভায় ভাষণ দেবেন তিনি।
দীর্ঘ ৬ বছর পর কুমিল্লায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাগত জানাতে নগরীতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। নানা রঙের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সড়কগুলো। নির্মাণ করা হয়েছে প্রায় সাতশ তোরণ।
জনসভাকে সফল করতে দিনরাত প্রচারনা চালাচ্ছেন নেতাকর্মীরা। দলীয় কোন্দল আর বিভেদ ভুলে উজ্জীবীত তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: