জাতীয়

সার্ক জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ

সার্ক
সার্ক

অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনকে ঘিরে দক্ষিণ এশিয়ার জনগণের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সার্ক নেতারা তা যথাযথভাবে পূরণ করতে পারেননি- এ অভিমত জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। শুক্রবার দেশটিখিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

পারস্পরিক আস্থার ঘাটতি, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিকতা এর বড় কারণ বলে মনে করেন তিনি। চীনকে সার্কের সদস্য না করাটা একটি ভুল সিদ্ধান্ত বলেও মত দেন ইমতিয়াজ আহমেদ।

শেষ মুহূর্তে জ্বালানি সহযোগিতা চুক্তি সই এবং সার্ক দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য সম্প্রসারণ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, নারী ও শিশু পাচার রোধের অঙ্গীকারসহ ৩৬ দফা কাঠমান্ডু ঘোষণার মধ্যে দিয়ে শেষ হলো ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন।

অবকাঠামোগত উন্নয়ন আর পারস্পরিক আস্থা বাড়াতে না পারলে শুধু চুক্তি এবং ঘোষণার মাধ্যমে সার্ক দেশগুলোর কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবেনা বলেই মনে করেন সাবেক রাষ্ট্রদূত ও বিশ্লেষক মোহাম্মদ জমির।

আর এসব ক্ষেত্রে অগ্রগতি সাধনে চীনকে সম্পৃক্ত করতে পারলে সার্কভুক্ত দেশগুলোই লাভবান হতো বলে অভিমত জানান তিনি।

সার্ককে একটি সফল-কার্যকর আঞ্চলিক ফোরামে পরিণত করতে মহাসচিব পদটিকে শক্তিশালী এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা আরও বাড়ানোর ওপরে জোর দেন এই দুই বিশ্লেষক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ