সার্ক শীর্ষ সম্মেলনে জ্বালালি সহযোগিতা বিষয়ক চুক্তি সই বড় অর্জন—এ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন এরমধ্য দিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ কেনা-বেচার পথ সুগম হয়েছে।
শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সার্ক সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, মোটর ভেহিকেলস ও সার্ক রেলওয়ে চুক্তি দুটি আগামী তিন মাসের মধ্যে পরিবহন মন্ত্রীদের বৈঠক আয়োজনের মধ্যমে চূড়ান্ত করার সিদ্ধান্ত দেয়া হয়েছে।
এছাড়াও সার্ক সিড ব্যাংকের বোর্ড গঠনকেও এ সম্মেলনের উল্লেখযোগ্য অর্জন বলে মন্ত্রী জানান।
সম্মেলনে সার্কে গণমানুষের সংগঠনে পরিণত করতে সার্কের শীর্ষ নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানানো আহ্বানের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: