জাতীয়

রাজধানীতে দুই বাসের মাঝে পড়ে যুবকের মৃত্যু

মালিবাগ
মালিবাগ

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের ফাঁকে আটকা পড়ে মারা যান বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোজাম্মেল কাঞ্চন (২৩)। পাঁচ থেকে সাত মিনিট দুটি বাসের ফাঁকে আটকে থাকার পর একটি সরিয়ে নিলে নিচে পড়ে যান তিনি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রোববার সকাল ৯টার দিকে মালিবাগে এ ঘটনা ঘটে।

সঞ্জয় ও মাসুম নামের দুই ব্যক্তি আহত অবস্থায় মোজাম্মেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোজাম্মেলের লাশ শনাক্ত করেন ভগ্নিপতি মো. আলমগীর।

তিনি বলেন, মোজাম্মেল আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ঢাকা ক্যাম্পাস থেকে এবার বিবিএ শেষ করেছেন। তিনি একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতেন। কর্মস্থলে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীর সেনবাগে। ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় তিনি থাকতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সঞ্জয় দাবি করেন, রাস্তা পার হওয়ার সময় মোজাম্মেল যাত্রীবাহী কর্ণফুলী ও দিবানিশি পরিবহন নামের দুটি বাসের মধ্যে আটকা পড়েন। দুটি বাসের কাচের সঙ্গে তিনি পাঁচ থেকে সাত মিনিট আটকে ছিলেন। একটি বাস সরিয়ে নেয়া হলে মোজাম্মেল নিচে পড়ে যান। অন্য পথচারীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ