বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী মারা গেছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাহা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।
এর আগে, সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার ও তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নিয়ে যাওয়া হয়।
বিশিষ্ট এ শিল্পীর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার রাতে আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসবের চতুর্থদিনে বক্তব্য দেয়ার পর তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে সিএমএইচে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: