অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ- সংশোধন আইন ২০১৪ এর খ' তফসিলে পুনঃ সংশোধনী না এনে আইনটি বাস্তবায়নের দাবি জানিয়েছে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল। সোমবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংগঠন থেকে বলা হয়, আইনের খ' তফসিলের বাতিল হয়ে যাওয়া সম্পত্তিগুলোকে পুনরায় সংশোধনী তালিকায় অন্তর্ভুক্ত করার একটি দুরভিসন্ধিমূলক অপচেষ্টা চালানো হয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশ করলে তা বেআইনি হবে বলে দাবি করে সংগঠনটি।
এসময় ভূমি প্রশাসনের বিভিন্ন স্তরে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ও দুর্নীতিবাজদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: