গত একদশক ধরে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করে আসছে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন। কিন্তু পালন হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে। এজন্য সরকারের অনাগ্রহ আর অবহেলাকে দায়ী করে অবিলম্বে তা বাস্তবায়নের প্রতি দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
এদিকে, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে দিবস পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেও বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মনে করেন, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে দিবস পালনের যৌক্তিকতা নেই।
তবে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
সরকারের আন্তরিকতার অভাবেই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে না বলে মনে করেন মুক্তিযোদ্ধা কে এম শফিউল্লাহ।
আর শুধু বিবেচনা নয়, ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা ও পালনে সরকারের দ্রুত পদক্ষেপ দেখতে চান মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে বিজয়ের মাসের প্রথম দিন হিসেবে ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করে আসছেন মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন।
এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের মতো করে দিনটি পালন করেছেন তারা। তবে এখনও দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন না হওয়ায় আক্ষেপ তাদের।