ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে এবার বাংলাদেশের অবস্থান ১৪তম স্থানে। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআই এ তথ্য জানায়।
ধারণা সূচক অনুযায়ী, বিশ্বের সব থেকে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক আর দুর্নীতির শীর্ষে রয়েছে যুগ্মভাবে সোমালিয়া ও উত্তর কোরিয়া। টিআইএ'র এ প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্নীগ্রস্ত দেশ আফগানিস্তান।
সরকারি ও দলীয় ক্ষমতার সুষ্ঠ ব্যবহার, ন্যায় বিচার ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতকরণসহ কয়েকটি সুচকে বাংলাদেশ একশোতে পেয়েছে মাত্র ২৫। গেল বছরে যা ছিল ২৭। এ সূচক অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪মত।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই'এর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি বিরোধী পদক্ষেপ গ্রহণে ঘাটতি, দুদকের স্বাধীনতা খর্বের উদ্যোগ, দুদকের প্রত্যাশিত সক্রয়িতা ও কার্যকারিতায় ঘাটতি, বিচারহীনতার সংস্কৃতি, ভূমি, নদী ও জলাশয় দখল, ঋণ খেলাপি, ঠিকাদারি, নিয়োগ ব্যবসা; রাজনৈতিক ছত্রছায়ায় ব্যবসায় প্রসার, জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের দূর্বলতা, কালো টাকা সাদা করার সুযোগ এবং উচ্চ মাত্রায় অবৈধ টাকা পাঁচার দেশে দুর্নীতি বাড়ার জন্য কাজ করেছে।
দক্ষিণ এশিয়া দুর্নীতির র্শীষে রয়েছে আফগানিস্তান। আর ভারত, শ্রীলঙ্কা ও ভুটানের অবস্থার উন্নতি হলেও, বাংলাদেশের অবনতিকে উদ্বেগজনক মনে করছে টিআইবি।
সচ্ছতার তালিকায় সবচেয়ে ভাল অবস্থানে আছে ডেনমার্ক, একশোতে তারা পেয়েছে ৯২। এরপরেই ৯১ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড। আর দুর্নীতিতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে সোমালিয়া ও উত্তর কোরিয়া।