জাতীয়

দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজী আব্দুল রাজাকের আমন্ত্রণে মালয়েশিয়ায় তিন দিনের এক সরকারি সফর শেষে তিনি দেশে ফিরেন তিনি।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ২৫মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) ত্যাগ করেন।

ফ্লাইটটি বেলা ২টায় (বাংলাদেশ সময়) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাছে।

মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রী শ্রী হাজী ইসমাইল হাজী আব্দুল মুত্তালিব এবং মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনার একেএম আতিকুর রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এর আগে মালয়েশিয়ার সশস্ত্রবাহিনী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

এই সফরকালে শেখ হাসিনা বুধবার বিকেলে পুত্রজায়া পার্দানা স্কয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতরে তাঁর সমপক্ষের সঙ্গে দিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনার পর জনশক্তি রপ্তানি, পর্যটন, শিল্প ও সংস্কৃতি খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চারটি বিষয়ে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে, একটি চুক্তি, দু’টি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল চুক্তি ।

দু’দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো হচ্ছে ভিসা শর্তাবলী আংশিক বিলোপ বিষয়ে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে চুক্তি, পর্যটন খাতে সহযোগিতা, সংস্কৃতি ও শিল্প ঐতিহ্য খাতে সহযোগিতা এবং শ্রমিকদের কর্মসংস্থান সম্পর্কিত ২০১২ সালের প্রটোকল সংশোধন।

প্রধানমন্ত্রী বুধবার সকালে গ্রান্ডহায়াত হোটেল বলরুমে ‘বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক সুবিধা’ বিষয়ে একটি সংলাপে যোগ দেন।

তিনি বুধবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন সেরি পার্দানায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত এক নৈশভোজ সভায় অংশ নেন।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজধানীতে গ্রান্ড হায়াত হোটেলে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

মালয়েশিয়ার গাড়ী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘প্রোটনের’ নবনিযুক্ত চেয়ারম্যান এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ