দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবারসকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা শীর্ষক এক কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, এজন্য আগামী দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেবে মন্ত্রণালয়।
তিনি আরো বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বাড়তি খাদ্যশস্য বিদেশে রপ্তানি করছে সরকার।
এ সময়, জনগণের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিতের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান কামরুল ইসলাম।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: