চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকলেও বিশেষ একটি মহলের চাপের কারণে তা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা।
বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সন্তু লারমা বলেন, দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না থাকায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
চুক্তি বাস্তবায়ন করতে হলে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে আর এ জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।
পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলোর অধিকাংশই বাস্তবায়ন হয়নি বলে তার সঙ্গে সহমত পোষণ করেন বিশিষ্টজনেরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: