জাতীয়

সামর্থ অনুযায়ি প্রতিবন্ধীদের দাবি পূরণ হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী

দেশের উন্নয়নে সরাসরি অন্তর্ভুক্ত হতে জাতীয় সংসদে কমপক্ষে একটি আসন চায় প্রতিবন্ধীরা। এর পাশাপাশি প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দাবিও জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও প্রতিবন্ধীরা। সকালে রাজধানীতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন নিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ দাবি জানায়।

এ সময় জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তাদের অন্তর্ভূক্ত করার আশ্বাস দিলেও জাতীয় সংসদে আসন দেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর বিষয় বলে উল্লেখ করেন।

দেশের সামর্থ অনুযায়ি প্রতিবন্ধীদের দাবি দাওয়া পুরণে সরকার সচেষ্ট— উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তাদের কর্মসংস্থান এবং অর্থনীতিতে অন্তর্ভুক্তির বিষয়টি গুরত্ব পাবে বলে তিনি আশ্বাস দেন।

দেশে প্রতিবন্ধীর সংখ্যা ঠিক কত কিংবা প্রতিবন্ধীর সংজ্ঞা কি, এ নিয়ে এখন পর্যন্ত সরকারি কোনো নথি নেই। বিষয়টির ওপর দৃষ্টিপাত করে, সভায় উপস্থিত প্রতিবন্ধীরা স্বীকৃতি দাবি করেন। এর পাশাপাশি অর্থনীতির মূল ধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করাসহ, তাদের ক্ষমতায়ন এবং যোগ্যতা অনুযায়ি কাজের ব্যবস্থা নিশ্চিত করে পরিকল্পনা প্রণয়নের জন্য সরকারের কাছে অনুরোধ করেন।

আলোচনায়, অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ এসব দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রতিবন্ধীদের বাদ রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রতিবন্ধীর সংজ্ঞা নির্ধারণ এবং তাদেরকে নিয়ে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের দাবি জানান তিনি।

এ সময় অন্য সবার মত প্রতিবন্ধী শিক্ষার্থীরাও যাতে জানুয়ারির এক তারিকেই পাঠ্যবই পায় সে বিষয়টি নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন মোস্তফা কামাল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ