উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫১তম মৃত্যুবাষিকী আজ। ১৯৬৩ সালের এ দিনে লেবাননের রাজধানী বৈরুতে মারা যান উপমহাদেশের বরেণ্য এ রাজনৈতিক নেতা।
শুক্রবার এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা রাজধানীর হাইকোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তারা।
নেতারা বলেন, সোহরাওয়ার্দী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শে নিজেদের গড়ে তুলে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: