জাতীয়

দাম কম থাকলেও ত্রেতার পরিমান কম

বাজার
বাজার

রাজধানীর বাজারগুলোতে শাক-সবজি, মাছ মাংসের প্রচুর সরবরাহ। দামও তুলনামূলক কম। তবে সে অনুযায়ি বাজারে আসছেন না ক্রেতারা। ফুটপাত এবং রাস্তার পাশে অবৈধভাবে বাজার বসার কারণেই ক্রেতারা স্থায়ী বাজার পর্যন্ত আসছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। প্রশাসন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা না নিলে ধীরে ধীরে ক্রেতারা আরো বেশি বাজার বিমুখ হবে বলে আশঙ্কা দোকানিদের।

গেলো কয়েক বছর আগেও ছুটির দিনগুলোতে সপ্তাহের সদাই কিনতে ভিড় দেখা গেলোও এখন প্রায় ক্রেতা শুণ্য রাজধানীর বেশির ভাগ বাজার।

যদিও শীতের শাকসবজির ভরা মৌসুমে, দাম নেমে এসেছে অন্য সময়ের চেয়ে অর্ধেকেরও নিচে, তারপরও ক্রেতার অভাবে বিক্রেতারা পার করছেন অলস সময়।

ফুটপাত ও রাস্তাঘাট অবৈধভাবে দখল করে অস্থায়ী বাজার বসানোর কারণে লোকসান গুণতে হচ্ছে বলে অভিযোগ দোকানীদের।

একই চিত্র মাছের বাজারেও। ছোট বড় সবরকম মাছে বাজার ভরপুর থাকলেও ক্রেতার দেখা আর আগের মত মিলছেনা।

এদিকে, শীতের সবজির সঙ্গে বাজারে চাল-ডাল ও তেল পেঁয়াজের সরবরাহও এসেছে প্রচুর। নতুন চালের দাম কমেছে কেজিতে তিন থেকে চার টাকা। সয়াবিন ও পেঁয়াজের দামও কমেছে।

তবে প্রতি ডজন ডিমে এ সপ্তাহে তিন টাকা দাম বেড়েছে। শুক্রবারে মুরগীর ডিম বিক্রি হচ্ছে ৮৫ টাকা ডজন হিসেবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ