জাতীয়

আইন তার আপন গতিতেই চলবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

যেসব কর্মকর্তা রাতের গভীরে চুপিচুপি বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করেছেন, তারা আইনের বরখেলাপ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে, আইন তার আপন গতিতেই চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে সার্ক সম্মেলন ও মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল ল হতো।

শেখ হাসিনা বলেন, এদেশে দুর্নীতির বীজ বপন করেছে জিয়াউর রহমান। আর তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এরশাদ, খালেদা জিয়ার সরকার। সাফ জানিয়ে দেন তার সরকার দুর্নীতিকে প্রশয় দেয় না।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকে প্রশ্নের জবাব দেন তিনি আরো বলেন, যুদ্ধজয়ী জাতি বাঙালি। কোনো একটি দেশ পাশে না থাকলে বাংলাদেশ শেষ হয়ে যাবে, এমনটি ভাবা ঠিক হবে না।

গতমাসে উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন জনগণের অংশগ্রহণে হয়েছে। এইচ টি ইমামের তার নিজ দায়িত্বে এমন বক্তব্য দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন সমর্থন ছাড়াই ৫ জানুয়ারির নির্বাচন হয়েছে— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিদেশি সাহায্য ছাড়াই উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে।

পদ্মা সেতুর কাজ বিদেশি অর্থায়ন ছাড়াই শুরু হয়েছে— মন্তব্য করে তিনি আরো বলেন, কারোর জন্য উন্নয়ন কাজে পিঁছিয়ে নেই এদেশের উন্নয়ন কর্মকাণ্ড।

এ আগে, অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন অত্যন্ত সফল হয়েছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী, কাঠমাণ্ড ঘোষণায় বাংলাদেশের বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর যেসব নাগরিক বর্হিবিশ্বে কর্মরত রয়েছেন তাদের কল্যাণ ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতে সার্কের নেতারা মতৈক্য প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সার্ক শীর্ষ সম্মেলনে বিভিন্ন চুক্তি গৃহীত হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, সার্ক সম্মেলনে বিদ্যুৎ বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে সার্ক নেতারা একমত পোষণ করেছে বলেও জানান তিনি।

তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

মালয়েশিয়া সফরের সাফলতাকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানিতে এবং এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।

তিনি বলেন, বিএনপি আমলে জনশক্তি রপ্তানি বন্ধ ছিলো, এ সরকার ক্ষমতায় এসে সেই বন্ধ দুয়ার খুলে দিয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ