জাতীয়

হরিজন-দলিত জনগোষ্ঠী ছাড়া মধ্যম আয়ের দেশ অসম্ভব

সুলতানা কামাল
সুলতানা কামাল

দেশের হরিজন ও দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের বাইরে রেখে ডিজিটাল বাংলাদেশ সর্বোপরি মধ্যম আয়ের দেশ গড়া সম্ভব নয় বলে জানালেন সভায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।

শুক্রবার রাজধানীতে মর্যাদা দিবস উপলক্ষে ‘মর্যাদা প্রতিষ্ঠায় চাই বৈষম্য বিলোপ সংক্রান্ত আইন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, হরিজনদের প্রতি বৈষম্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

এ সময় আগত বিশিষ্টজনেরা দলিত ও হরিজন জনগোষ্ঠীর নাগরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিদ্যমান সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনারও তাগিদ দেন। সেইসঙ্গে খাস জমি বন্দোবস্ত নীতিমালা আইন সংশোধন করে হরিজন সম্প্রদায়ের ব্যক্তিদের নামে বরাদ্দ দিতে সরকারের প্রতি আহবান জানান তারা।

বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৫৫ লাখ দলিত, এর মধ্যে প্রায় ১৫ লাখ হরিজন। তারা জাতিপ্রথা ও পেশাগত কারণে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ঘৃণা ও বৈষম্যের শিকার। ফরে আর দশজনের মতো তাদের সামাজিক গতিশীলতা ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

এ সময় হরিজনদের ভূমিহীনদের তালিকাভুক্ত করে তাদের জন্য জমি বরাদ্দের দাবি জানান নারী নেত্রী ও সংসদ সদস্য শিরীন আখতার।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ