জাতীয়

ঢাকায় দূতাবাস নির্মাণে প্লট বরাদ্ধ পাচ্ছে ভুটান

 ঢাকায়  ভুটানের প্রধানমন্ত্রী
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানকে ৯০টি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে বাংলাদেশ। এছাড়া ঢাকায় দূতাবাস নির্মাণে বিনামূল্যে প্লট বরাদ্ধ পাচ্ছে ভুটান। এ বিষয়ে দুদেশের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দু'দেশের প্রধানমন্ত্রী।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

এসময় ফুল দিয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর দুদেশের সরকার প্রধান দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকে বিদ্যুৎ, পানি ব্যবস্থাপনা, কৃষি, বাণিজ্যসহ, স্বাস্থ্য এবং সংস্কৃতি নিয়ে দুদেশের সম্পর্ক জোরদারে আলোচনা করেন তারা।

পরে বাণিজ্যচুক্তি নবায়ন ও রাজধানীর বারিধারায় ভুটান দূতাবাসের জন্য প্লট বরাদ্ধ নিয়ে দুদেশের মধ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

এরপর ভুটানের সঙ্গে বাংলাদেশের দুটি চুক্তির ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি হলে ভুটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য আরো বাড়বে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ