যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাতের বিচার সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন বিল আগামী বছর সংসদের প্রথম অধিবেশনে পাস করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার রাজধানীর একটি হোটেলে আরবিট্রেশন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ডিসেম্বর বা জানুয়ারির মাসের প্রথম দিকে বিলটি মন্ত্রিসভায় উঠবে। সংসদে পাস হওয়া বিচারপতিদের অভিশংসন আইন সংশোধন বিলটি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাতের বিচার বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আগামী বছর সংসদের প্রথম অধিবেশনেই বিলটি পাস করা হবে।
সংসদে পাস হওয়া বিচারপতিদের অভিশংসন আইন সংশোধন বিলের বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান আইনমন্ত্রী।