ভূ-উপগ্রহের মাধ্যমে নৌ-চলাচল, সমুদ্রসীমা পর্যবেক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা-ইমসো'র মহাপরিচালক পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
৩২ বছর পর এবারই প্রথম এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশ এ পদে নির্বাচিত হলো। আগামী ১৫ এপ্রিল থেকে ৪ বছরের জন্য এ পদ কার্যকর হবে।
মন্ত্রী বলেন, এরমধ্য দিয়ে সমুদ্রসীমার যথার্থতা নিরূপণ, দুর্যোগের পূর্বাভাস, সমুদ্র নিরাপত্তা বিষয়ক সম্প্রচার এবং সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ স্বাবলম্বীভাবে কাজ করতে পারবে। একইসঙ্গে ইমসোর উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাজাহান খান আরো বলেন, ৬ মাসের মধ্যে নৌ খাতে জনবল নিয়োগের জটিলতা দূর হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: