দারিদ্র্য নির্মূলে তথ্য প্রযুক্তির মাধ্যমে ক্ষুদ্র্রঋণ সেবা জনগণের দোড়গড়ায় পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ ৭টি অধিদপ্তরের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম-এটু্আই। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ সময় এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে ভোগান্তি ছাড়াই কম খরচে দেশের প্রতিটি উপজেলার ঋণ গ্রহীতা ও সুবিধাপ্রার্থীরা ডিজিটাল পদ্ধতিতে ক্ষুদ্রঋণ সেবা গ্রহণ করতে পারবেন।
অনলাইন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দপ্তরে আলাদা ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য সরকারের সম্পদের অপচয় রোধ করা সম্ভব বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: