জাতীয়

বেগম রোকেয়ার দেখানো পথই নারী অগ্রগতির সহায়ক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বাঙ্গালি নারী জাগরণের অগ্রদূত ও মহীয়সী নারী বেগম রোকেয়া পথ না দেখালে আজকের নারীদের এ অগ্রগতি সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া পদক ২০১৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাধা অতিক্রম করার যে সাহসিকতা বেগম রোকেয়া দেখিয়েছেন তা আজও অনুকরণীয়--এ কথা উল্লেখ করে দেশের একজন নারীও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, নারীদের কুসংস্কার আর অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে আলোর পথে ফিরে আনতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি আর তাই বর্তমানে নারীদের যে অগ্রগতি সাধন হয়েছে তাতে বেগম রোকেয়ার অবদান অমূল্য।

অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, বেগম রোকেয়ার দেখানো পথেই সমাজের বিপ্লবের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশের নারী সমাজ। নারীদের ভবিষ্যৎ নিশ্চিতে সমাজের ক্ষেত্রে সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

একটি মেয়েও যেন আগামীতে নিরক্ষর না থাকে সেই উদ্দ্যোগও সরকার নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ