দেশের বিভিন্ন অঞ্চলে ভূঁয়া মানবাধিকার সংগঠনের নামে এক শ্রেণীর মানুষ সাধারণ মানুষকে প্রতারিত করছেন বলে অভিযোগ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন ফর ল' রিসার্স এন্ড হিউম্যান রাইটস আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে বহির্বিশ্বে যারা সমালোচনা করছেন তাদের নিন্দা জানিয়ে মিজানুর রহমান বলেন, যারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে মায়াকান্না করছেন তারাই আবার বিমান হামলা করে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করছেন।
তিনি আরো বলেন, বিজয়ের মাসে জালাও-পোড়াও হুমকি-ধামকি থেকে বিরত থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: