জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা এখন মালিকদের স্বাধীনতা হয়ে গেছে

ড. গওহর রিজভী
ড. গওহর রিজভী

গণমাধ্যমের স্বাধীনতা এখন মালিকদের স্বাধীনতা হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। মঙ্গলবার রাজধানীর দৃক গ্যালারিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাংবাদিকতার সাম্প্রতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিডিয়া আত্মনিয়ন্ত্রণ না করলে অন্য কেউ এসে নিয়ন্ত্রণের চেষ্টা করবে তাই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় ভয়ঙ্কর বিষয় চলে আসবে।

গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না— উল্লেখ করে গওহর রিজভী বলেন, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবরো নানা কর্মসূচি হাতে নিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সভায় সাংবাদিকদের মধ্যে আত্ননিয়ন্ত্রের সঙ্গে আত্মশৃঙ্খলার বিষয়টি থাকার পরামর্শ দেয় টিআইবি।

এছাড়াও আলোচনায় সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে গণমাধ্যমের স্বাধীনতায় বিভিন্ন সময় সরকারের হস্তক্ষেপের বিষয়টি উঠে আসে।

পরে আলোচনা শেষে তিন ক্যাটাগরিতে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০১৪ প্রদান করা হয়।

এদিকে, বিকেলে একই জায়গায় দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ