হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৩ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার ভোরে একটি বিমানে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ৯টায় সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা এ বিমানে পোশাক তৈরির পণ্য ছিল। এসব পণ্য চট্টগ্রাম ইপিজেডে যাওয়ার কথা ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর প্রত্যেকটি ১ কেজি ওজনের বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যার বাজার মূল্য সাড়ে ২১ কোটি টাকা।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে স্বর্ণের চালানের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: