সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে সচেতন করতে ‘জ্বলছে আলো চলছে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪।
বুধবার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ কথা বলেন।
তিনি বলেন, বিদ্যুৎ খাত নিয়ে সরকারের পরিকল্পনা ও সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে এ মেলার মাধ্যমে ভোক্তারা জানতে পারবেন। দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৯৭টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে। বিদ্যুৎ সংস্থাসমূহের পাশাপাশি অন্যান্য ২০টিরও বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
এছাড়াও বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নতুন উদ্ভাবনী ভাবনা নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার আয়োজন থাকছে মেলায়।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ সপ্তাহ উদ্ধোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।