দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গত বছরের চেয়ে কমেছে বলে দাবি করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত র্যা লিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মিজান বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো। তবে দেশের মানবাধিকার পরস্থিতির আরো উন্নত করতে হবে।
প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে একজন মানবাধিকার কর্মী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে র্যা লির শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: