জামাতের বিচারের বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে কানাডার হাইকমিশনারকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিষয়টি আদালতের এখতিয়ার। কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি মৃত্যদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীকে হস্তান্তরের কথা আবারো উত্থাপন করা হয়েছে। বুধবার সচিবালয়ে কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এ আইনের কী ব্যাপার এবং এ আইন থাকা সত্বেও আমাদের কে কিভাবে আপনরা ফেরত দিতে পারবেন এটার একটি আলাপ আলোচনা অত্যান্ত প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘জামাত দোষী কী নির্দোষ সেটা প্রমাণ করার এখতিয়ার একমাত্র আদালতের। আমরা মামলা করবো কারণ আমরা একটি পক্ষ। মামলায় স্বাক্ষ গ্রহণ শেষে আদাল কী রায় দেবে, সেটা তো সরকারের জানার কথা নয়।’
এদিকে, বিএনপি'র সঙ্গে সংলাপে বসতে সরকারের প্রতি কানাডার আহ্বান ফের নাকচ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘তিনি (হাইকমিশনার) বলেছেন, নির্বাচনের জন্য নয় তবে বাংলাদেশের উন্নয়নের জন্য একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিএনপিকে সমর্থন এবং এক সময় ভোট দিয়ে ছিলেন। সেই বিএনপির সঙ্গে সংলাপ করা উচিত বলে তিনি প্রস্তাব দেন। তবে আমি বলেছি, উন্নয়নের জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে চাই। যে রাজনৈতিক দল বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যে রাজনৈতিক দলের নেত্রী আইনকে তোয়াক্কা করেন না, তার সঙ্গে সংলাপ হতে পারে না।’
এছাড়া, বৈদেশিক সহায়তা আইনের হালনাগাদ সম্পর্কে কানাডার হাইকমিশনার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় দেখাশুনা করছে।