জাতীয়

পটুয়াখালীতে কোস্টগার্ড প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

পটুয়াখালীতে বাংলাদেশ কোস্টগার্ডের প্রথম ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র সিজি বেইজ অগ্রযাত্রা'র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ৪৩ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম কোস্টগার্ড প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, সরকার বঙ্গবন্ধুর ‘ব্লু ইকোনমি’র ধারণা বাস্তবে রূপ দিতে অঙ্গীকারাবদ্ধ। সমুদ্র সম্পদের আহরণ ও সর্বোচ্চ ব্যবহারে সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ। আর এ জন্য প্রয়োজন একটি শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরো বলেন, বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করবে কোস্টগার্ড। নতুন নতুন দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে কোস্টগার্ডকে একটি যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

কোস্টগার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, কোস্টগার্ড সদস্যগণ তাদের নিরলস প্রচেষ্টায় দেশের সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।

তিনি বলেন, সমুদ্র সম্পদের ওপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমুদ্রসীমা সম্পর্কিত বিরোধ নিস্পত্তির পটভূমিতে কোস্টগার্ডের গুরুত্ব আরো বেড়েছে।

এছাড়া এলজিইডি বিভাগের ৫টি প্রকল্প ও ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য পটুয়াখালী পৌরসভার বেশ কয়েকটি অবকাঠামো উন্নয়নেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে গণপূর্ত বিভাগের আরো ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ