জাতীয়

সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও হচ্ছে না সিটি-জেলা নির্বাচন

সুশাসনের জন্য নাগরিক বৈঠক
সুশাসনের জন্য নাগরিক বৈঠক

সাংবিধানিক বাধ্যবাধকতা এবং অনুকূল পরিবেশ থাকলেও সিটি ও জেলা পরিষদ নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাইঞ্জে ‘ঢাকা সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন চাই’ শিরোনামে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলা হয়।

সকল স্তরে নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন মন্তব্য করে তারা বলেন, সরকারের ব্যর্থতার দায়ভার শুধু আমলাতন্ত্রের নয়, রাজনৈতিক সদিচ্ছার অভাব এর মূল কারণ।

দেশের বিগত সরকারগুলোর সমালোচনা করে সাবেক সংসদ সদস্য এএসএম আকরাম বলেন, সব সরকারই জেলা পরিষদ নিবাচনে সংবিধানের লঙ্ঘন করে যাচ্ছে।

সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, শুধু আমলাদের ওপর দোষ না চাপিয়ে দেশের উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা জরুরি ।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারর বলেন, ঢাকার সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন সরকারকে অব্শ্যই করতে হবে এবং ২০০০ সালের জেলা পরিষদ আইন সংশোধন প্রয়োজন।

অনুষ্ঠানে আইনজীবী, মানবাধিকার সংগঠন প্রতিনিধি ও সরকারের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তারা অংশ নেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ