জাতীয়

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি

বিদ্যুৎ অপচয়ের মানসিকতা থেকে বেরিয়ে এসে আগামী প্রজন্মের কথা বিবেচনা করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে ‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে রাজধানীতে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে হবে।

বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ২০০৯ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৪ হাজর ৯শ ৪২ মেগাওয়াট। যা বর্তমানে ১১ হাজার ২শ ৬৫ মেগাওয়াটে উন্নিত হয়েছে। আর বর্তমানে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ প্রায় সাড়ে ৬ হাজার মেগাওয়াট। বিদ্যুতের চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আগামী ২ বছরের মধ্যে ১৫ হাজার এবং ২০২১ সালে ২০ হাজার মেগাওয়াট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

দেশের আর্থ-সামাজিক ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বিদ্যুতের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বিদ্যুৎ বিভাগ ও এ খাতের সংস্থাগুলোকে নিরলসভাবে কাজ করার আহবান জানান।

বিদ্যুতের সিস্টেমলস কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উপরও গুরুত্ব দেন আবদুল হামিদ।

এর আগে, বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ক্যাটাগরিতে সেরা বিদ্যুৎ গ্রাহকদের পুরস্কার তুলে দেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ