জাতীয়

নৌ-পরিবহণ মন্ত্রীর পদত্যাগ দাবি পরিবেশবাদীদের

পরিবেশবাদী
পরিবেশবাদী

সুন্দরবন এলাকায় দ্রুত পানি তেলমুক্ত করা ও ডুবে যাওয়া জাহাজ অপসারণে সরকার সময়োপযোগী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় নৌ-পরিবহণ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন পরিবেশবাদীরা।

শুক্রবার প্রেসক্লাবে অবিলম্বে শ্যালা নদীর পানি তেলমুক্ত, ডুবে যাওয়া জাহাজ অপসারন, সকল স্থাপনা, গুদাম ও বিদুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তারা এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর নিদের্শনা না মেনে সুন্দরবনের মধ্য দিয়ে জাহাজ চলাচলের রুট ব্যবহার করা ষড়যন্ত্র বলেও মত তাদের।

তারা অভিযোগ করে বলেন, যারাই দেশ ক্ষমতায় আসে তারাই ব্যক্তিস্বার্থে বন ও পরিবেশ লুটপাট করে। পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগে পরিবেশ কর্মীদের নিয়ে একটি জাতীয় কমিটি করারও আহ্বান জানান তারা।

জাতিসংঘ ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ ও রামসার কনভেনশনভুক্ত সুন্দরবনে তেলবাহী জাহাজ ডুবির ঘটনায় এখন দীর্ঘমেয়াদী হুমকির মধ্যে এ বনাঞ্চল। বার বার প্রাকৃতিক দূর্যোগ, ঝড়-জলোচ্ছ্বাস থেকে এই ভূখন্ডকে রক্ষা করা এ বৃহত্তম ম্যানগ্রোভ বন এখন অস্তিত্বের সঙ্কটের মুখে।

প্রশাসনের বিরুদ্ধে, তেল অপসারণে দ্রুত পদক্ষেপ না নেয়ার অভিযোগও তোলেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ