মামলার জট ও বিচারে দীর্ঘ সুত্রিতা কমাতে আদালত, বিচারক ও বিচার কাজ সংশ্লিষ্ট জনবল বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
শুক্রবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশনের’ ১৭ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হোসেন বলেন, আদালতের ধারণ ক্ষমতার চেয়ে বেশি সংখ্যক মামলা দায়ের হওয়ায় মামলা জট সৃষ্টি হচ্ছে। এটা নিরসনের সুপ্রীমকোর্টের নানা মুখী পদক্ষেপ অব্যাহত রয়েছে। আর আদালত, বিচারক ও জনবল বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে।
এছাড়া, সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদও তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: