জাতীয়

উন্নয়নকে ত্বরান্বিত করতে বেসরকারি খাতকে শক্তিশালী করতে হবে

এমএ মান্নান
এমএ মান্নান

দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে বেসরকারি খাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। শুক্রবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নেও বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরে সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা প্রয়োজন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, বেসরকারি খাতের সহযোগিতা ছাড়া বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব নয়। বিদ্যুৎ চুরি রোধে গ্রাহক পর্যায়ে ১০০ওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা উচিত।

সেমিনারে বিদ্যুৎ সচিবও, বর্তমান সরকারের লক্ষ্য পূরণে সরকারের সহযোগী হিসেবে বেসরকারি উদ্যোক্তাদের আরো বেশি এগিয়ে আসার আহবান জানান তিনি।

এদিকে, বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিদ্যুৎ মেলার। মেলায় গ্রাহকদের তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের দাবী, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা প্রায় সাড়ে ১১ হাজার মেগাওয়াট। যার বড় একটি অংশ আসে বেসরকারি খাত থেকে। ২০২১ সালের মধ্যে দেশে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করার যে লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে, সেটিও বেসরকারি খাতের সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ