পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যেকার সকল সমস্যা সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এ ২টি দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তৈরি হয়েছে তা সব সময় অটুট থাকবে।
পরে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: