জাতীয়

সরকারের লক্ষ্য ১০ ভাগ দারিদ্র্য কমানো: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আগামী ৪ বছরে দেশের দারিদ্রের হার দশ ভাগ কমানোর লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিতে অবদান রাখায় শনিবার ৩০ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রদান শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি সংস্থার আপত্তির পরেও কৃষির উন্নয়নে ভর্তুকি অব্যহত রেখেছে সরকার। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃষকদের জমিতে কীটনাশক ব্যবহার কমাতে হবে।

পদকপ্রাপ্তদের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, শত বাধার পরেও দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভর্তুকি দেয়ার পাশাপাশি কৃষি আধুনিকায়নে কাজ করছে সরকার।

জমিতে সার ও কীটনাশক ব্যবহারে সচেতনতার পাশাপাশি অল্প সেচে অধিক কৃষি উৎপাদনে মনোযোগী হতে সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি আবাদী জমির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা পূরণ করে, বিদেশে খাদ্য রপ্তানিতে মনোযোগী হতে হবে।

এর আগে, দেশের কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৩২ জনকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৯ এ মনোনিত করে কৃষি মন্ত্রণালয়। এদের মধ্যে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৫ জন স্বর্ণপদক ৮ জন রৌপ্য আর ব্রোঞ্জ পদকে মনোনিত হন ১৭ জন কৃষক।

এদের কেউ কৃষির বিশেষ উপকরণ তৈরি আবার কেউ মৎস, পোল্ট্রি খামারের মাধ্যমে কৃষির উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে অসামান্য অবদান রেখেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ