জাতীয়

সরকারকে কঠোর হাতে দুর্নীতি দমন করতে হবে: ড. মিজান

ড. মিজানুর রহমান
ড. মিজানুর রহমান

মানবাধিকার নিশ্চিত করতে সরকারকে কঠোর হাতে দুর্নীতি দমনের আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। শনিবার বাংলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

যারাই দুর্নীতিগ্রস্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে মিজানুর রহমান বলেন, মানবাধিকারকে সবার ওপরে স্থান দিতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।

এ সময় মানবাধিকার প্রতিষ্ঠায় ও দুর্নীতি দমনে সরকারের শক্ত অবস্থানের কথা বললেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আর নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সমাজ বিনির্মানে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ১০জন মানবাধিকার কর্মীকে সম্মাননা দেয় মানবাধিকার ও সুশাসন নিয়ে কর্মরত বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।

অনুষ্ঠানে মানবাধিকার নিয়ে কাজ করার দীর্ঘ দিনের অভিজ্ঞতা তুলে ধরেন সম্মাননা প্রাপ্তরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ