মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রোববার সকাল ৮টায় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সভানেত্রী হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় বিউগলে বাজানো হয় করুন সুর। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার।
পরে দিবসটি উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এছাড়া, শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য, সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান আর বেসরকারি বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। দিবসটি উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।