জাতীয়

একাত্তরের মতোই অব্যাহত গুম-খুনের চক্রান্ত: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

একাত্তরের মতোই এখনো দেশে গুম-খুন, চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত আছে— এ অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকাল ১০টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধীজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মধ্য দিয়েই সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা হবে।

মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি, একাত্তরের মতো দেশকে মেধা শূন্য করার ষড়যন্ত্র চলছে—এ কথা উল্লেখ করে বিএনপির নেতা বলেন, দেশ রক্ষায় সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধীজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, মির্জা আব্বাসসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

পরে শহীদ বুদ্ধীজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ