জাতীয়

কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা হেদায়েত হোসেন চৌধুরী আর নেই

হেদায়েত হোসেন চৌধুরী
হেদায়েত হোসেন চৌধুরী

কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েত হোসেন চৌধুরী আর নেই। রোববার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হেদায়েত হোসেন চৌধুরী, আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীর পিতা।

মৃত্যুকালে তিনি তিন ছেলে সাইদ হোসেন চৌধুরী, সাদেক হোসেন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে রেখে গেছেন।

হেদায়েত হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা আলাদা শোক বার্তায় তারা হেদায়েত হোসেন চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

তার মৃত্যু শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দেশ টিভি পরিবারও গভীরভাবে শোকাহত।

বিশিষ্ট এ শিল্পপতির জন্ম ১৯৩১ সালের এক জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। তিনি পূর্ব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ