কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েত হোসেন চৌধুরীর মরদেহ সোমবার ফেনীর দাগনভূইয়ায় তার নিজগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বাদ জোহর ঢাকায় বাসাবো বালুর মাঠে দ্বিতীয় জানাজা ও বাদ আসর পরীবাগের নিজ বাসভবন চত্বরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বিশিষ্ট ব্যবসায়ী হেদায়েত হোসেন চৌধুরীর জন্ম ১৯৩১ সালের এক জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি পূর্ব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।