অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার সকালে সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইয়ূথ পার্লামেন্টের সম্মেলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্পীকার বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে তরুণদের একসঙ্গে কাজ করতে হবে।
এছাড়া সকল প্রতিবন্ধকতা দূর করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে তরুণদের প্রতি আহ্বান জানান শিরীন শারমিন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: