জাতীয়

সুন্দরবনের মূল চ্যানেল মংলা-ঘোষিয়া দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

সুন্দরবন এলাকার নৌ চলাচলের মূল চ্যানেল মংলা-ঘোষিয়া দ্রুত চালু করতে খুলনা বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে গোপালগঞ্জ ও যশোরের জেলা প্রশাসক এবং খুলনা বিভাগীয় কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

এ সময় ওই এলাকার চিংড়ি ঘেরগুলোর মুখ বন্ধ করার কথা বলেন তিনি।

এছাড়া গোপালগঞ্জ ও যশোরের জেলা প্রশাসকের সঙ্গেও ভিডিও কনফারেন্সে মাদক, চোরাচালান, মানব পাচার ও সন্ত্রাস- জঙ্গিবাদ নির্মূলের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

এ সময় ট্যাংকার দুর্ঘটনায় সুন্দরবন এলাকার ক্ষয়ক্ষতি যাতে বাড়তে না পারে তা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনারকে নির্দেশের পাশাপাশি শেখ হাসিনা ঘষিয়াখালী নৌপথ উদ্ধারে চিংড়ি ঘের সরাতে যথাযথ পদক্ষেপ নেয়ারও কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মনে হয় একটি উদ্যোগ নিতে হবে এবং পরিসংখ্যান করে দেখতে হবে যে কোন কোন এলাকায় চিংড়ির ঘের করার ফলে পানি আসা বন্ধ হয়ে গেছে। এ ঘেরগুলো বন্ধ করে দিতে হবে। যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সেখানে খালের মুখ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়কে বলা হয়েছে, এ খালটা ড্রেসিং করতে।’

ভিডিও কনফারেন্সে সীমান্তবর্তী জেলা হিসেবে সীমান্তে নিরাপত্তা, মাদক, মানবপাচার ও চোরাচালান বন্ধে প্রতিবেশি দেশের সঙ্গে একযোগে কাজ করতেও যশোরের জেলা প্রশাসককে নির্দেশনা দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘নারী-শিশু পাচার, মাদক পাচার বা চোরাচালানি এটা এককভাবে বন্ধ করা কারোও পক্ষে সম্ভব না এজন্য সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হবে।’

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক। তবে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, কৃষি, কর্মসংস্থানের অসঙ্গতি দূর করতে সংশ্লিষ্টদের আন্তরিক উদ্যোগ নেয়ার তাগাদা দেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ