জাতীয়

চলছে বিজিবি-মিয়ানমার সীমান্ত সম্মেলন

সম্মেলন
সম্মেলন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার পুলিশ ফোর্সের মধ্যে ৩ দিনব্যাপী সীমান্ত সম্মেলন বুধবার রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে শুরু হয়েছে।

বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক লতিফুল হায়দার এবং মিয়ানমারের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমার পুলিশ ফোর্সের ডেপুটি চিপ ব্রিগ্রেডিয়ার জেনারেল থিং উ।

গত জুনে মিয়ানমারের নেপিতোতে মহাপরিচালক পর্যায়ের বৈঠকের ধারাবাহিকতায় এ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠক সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে ইয়াবা পাচার রোধ, দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত পতাকা বৈঠক, সীমান্ত এলাকায় অনুমোদিত গুলাগুলির ঘটনা রোধ এবং অবৈধভাবে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়ে খোলামেলা আলোচনা হবে।

এছাড়াও আগামী বছরের শুরুতেই উভয় বাহিনীর মধ্যে প্রীতি ম্যাচের আয়োজন ও প্রশিক্ষণ বিনিময়ের ব্যাপারেও আলোচনা হতে পারে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ