জাতীয়

দিল্লি গেলেন রাষ্ট্রপতি

আবদুল হামিদ
আবদুল হামিদ
রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে ৬ দিনের সফরে বৃহস্পতিবার দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানমকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, কূটনৈতিক কোরের ডীন, মন্ত্রিপরিষদ সচিব, ৩ বাহিনীর প্রধানগণ এবং সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। রাষ্ট্রপতির এ সফর এমন এক গুরুত্বপূর্ণ সময়ে ঘটছে যখন প্রতিবেশি এ দুই দেশ শিগগিরই দীর্ঘ প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি (এলবিএ) অনুমোদনের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আশা করছে। জানা গেছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন। এছাড়াও আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন। এ সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগামী ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা। (সূত্র : বাসস)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ