জাতীয়

প্রশাসন চালানো, ঘোরা দাবড়ানোর সামিল: বনমন্ত্রী

মঞ্জু
মঞ্জু

আমাদের প্রশাসনকে চালানো আর ঘোরা দাবড়ানো একই কথা বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সুন্দরবন এলাকায় তেলের ট্যাংকার ডুবে পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের মারাত্মক ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্টদের সমন্বয়হীনতাকেই দায়ি করেছেন মন্ত্রী।

নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই এলাকায় যারা নৌযান চালিয়েছে- তাদের এবং সেইসঙ্গে দায়ি অন্যান্যদেরও বিচারের আওতায় আনার কথা বলেছেন মন্ত্রী। আর ওই ঘটনায় পরিবেশ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি, সুন্দরবনের ক্ষতি না করে মূল পথ পুনরায় চালুর সুপারিশ করেছে বলেও জানান তিনি।

মঞ্জু বলেন, ওই ঘটনায় সুন্দরবন এলাকার মাছ, কুমির এবং বিরল প্রজাতির ইরাবতী ডলফিনের তেমন কোনো ক্ষতি হয়নি বলে মনে করছে পরিবেশ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। একইসঙ্গে ভবিষ্যৎ সতর্কতা অবলম্বনে বেশকিছু সুপারিশও করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও রোববার প্রতিবেদন জমা দেবে বলে কমিটি জানিয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ