জাতীয়

তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি সমাধানে মোদির আশ্বাস

বিদ্যুৎ খাতে ভারতের আরো সহায়তা চেয়েছেন রাষ্ট্রপতি

আবদুল হামিদ ও নরেন্দ্র মোদি
আবদুল হামিদ ও নরেন্দ্র মোদি

তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি সমস্যা সমাধানে তার সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুরে নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে আবদুল হামিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিস্তা পানি বণ্টন ও স্থল সীমান্ত চুক্তি ইস্যুর দ্রুত সমাধানে আমরা কাজ করে যাচ্ছি। যতো দ্রুত সম্ভব ঢাকা সফরের পরিকল্পনা নিয়েছেন।

বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ নরেন্দ্র মোদির নেতৃত্ব ও তার ‘গুজরাট মডেল’ এর প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে সারা ভারতের তরুণ প্রজন্ম একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবে।

বিদ্যুৎ খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি এ ক্ষেত্রে বিশেষ করে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি প্রচেষ্টায় তাঁর দেশের আরো সহযোগিতা কামনা করেন।

জবাবে মোদি বলেন, বিদ্যুৎ খাতে সহযোগিতা জোরদারে ভারত প্রস্তুত রয়েছে। আবদুল হামিদ আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এ ধরনের যোগাযোগ এতদঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো ও পর্যটনের উন্নয়নসহ যোগাযোগ প্রচেষ্টা হতে হবে উপ-আঞ্চলিক যোগাযোগ উন্নয়ন।

নিউইয়র্কে এবং কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে মোদি বলেন, তারা সফল আলোচনা করেছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের নজিরবিহীন সমর্থন ও সহায়তার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

মোদি বলেন, দুই মহান মুক্তিযোদ্ধা জেনারেল জ্যাকব ও বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে মিলিত হতে পেরে তিনি আনন্দিত।

এ সময় বাংলাদেশ পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, সিনিয়র সচিব আলতাফ আলী এবং রেজওয়ান আহমেদ তৌফিক উপস্থিত ছিলেন।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব সুজাতা সিং এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পংকজ শরণ।

এর আগে সকালে রাষ্ট্রপতি ভবনের সাউথ ড্রইং রুমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে।

এ সময় রাষ্ট্রপতি সুষমা স্বরাজকে বাংলাদেশে বিদ্যুৎ খাতে ভারতের সহযোগিতার উচ্ছ্বসিত প্রশংসা করে এ সেক্টরে আরো সহযোগিতা করার জন্য সে দেশের প্রতি আহ্বান জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠকে বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য তার দেশের সদিচ্ছা রয়েছে এবং থাকবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পরই প্রথমে বাংলাদেশ সফর করায় সুষমা স্বরাজকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে ভারত সরকার ও জনগণের সমর্থন ও সহযোগিতার কথা উল্লেখ করে দুই দেশের জনগণের মধ্যে আরো সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে রাষ্ট্রপতি হামিদ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী উভয়েই দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ-ভারত পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আরো সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

সুষমা বলেন, বাংলাদেশ শুধুমাত্র একটি প্রতিবেশী রাষ্ট্রই নয়, ভারতের একটি নির্ভরযোগ্য বন্ধুও। তিনি গত ৬ মাসে দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠকে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাষ্ট্রপতির সিনিয়র সচিব শেখ আলতাফ আলী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশের রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী ও রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার সফরের প্রথম দিন ভারতের রাজধানী নয়া দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ