জাতীয়

সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যেই রয়েছে নিত্যপণ্য

নিত্যপণ্য
নিত্যপণ্য

রাজধানীর বাজারগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকায় বর্তমানে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রয়েছে বেশিরভাগ নিত্যপণ্যই। ভোক্তাদের দাবি সরবরাহ ব্যবস্থা ও দাম নিয়ন্ত্রণে রেখে সরকার যেন সারা বছরই নিত্য পণ্যের বাজারের এ অবস্থা ধরে রাখে।

তবে তীব্র শীতের কারণে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম এ সপ্তাহে কিছুটা বাড়তি। আর আন্তর্জাতিক বাজারে মুসুরের ডালের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারেও।

একক পণ্য হিসেবে সাধারণ মানুষের খাদ্য তালিকায় সবচেয়ে বেশি চালের ব্যবহার হয়। আর আমনের নতুন চাল বাজারে আসায় সেই চাল কেজিতে বর্তমানে ৩/৪ টাকা করে কমে বিক্রি হচ্ছে।

আর্ন্তজাতিক বাজারে দাম কমায় দেরিতে হলেও দেশের বাজারেও দাম কমেছে ভোজ্য তেলের। গেল দুই সপ্তাহের ব্যবধানে পাঁচ লিটার সয়াবিনে কমেছে ৫৫/৬০ টাকা করে। কমেছে আদা-মসলাসহ বেশিরভাগ পণ্যের দামও। সব মিলিয়ে বাজারে এসে স্বস্তিতে ক্রেতারা।

তবে পৌষের প্রথমভাগেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছুটা সরবরাহ স্বল্পতায় পেঁয়াজের বাজার। আর আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে মসুর ডালের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও কেজিতে ৫ টাকা করে দাম বেড়েছে।

খাল-বিল, জলাশয় ও নদীর পানি কমে যাওয়ায় প্রচুর মাছ ধরা পড়ছে। যে কারণে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমে এসেছে।

কাঁচা বাজারেও শীতের টাটকা সবজির প্রচুর সরবরাহ রয়েছে। টাটকা শাক-সবজির সতেজতায়, ক্রেতারা চাইছেন বাজারের বর্তমান অবস্থার দীর্ঘ স্থায়িত্ব।

তাদের দাবি সরবরাহ ব্যবস্থা ঠিক রেখে সরকার পাইকারি ও খুচরা বাজারে নিয়মিত নজরদারি রাখলে বাজার সবসময়ই সহনীয় থাকবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ